৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৩:২১ পিএম  (ভিজিট : )
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছে ইরান।দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ রোববার (৪ অক্টোবর) এ কথা জানিয়েছেন।ইরানের সংবাদমাধ্যম নূরনিউজকে দেওয়া বক্তব্যে কালিবাফ বলেন, জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি অন্তর্বর্তী সমঝোতায় ইরানের পক্ষ থেকে সাতটি শর্ত দেওয়া হয়েছিল। ওই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার প্রশ্নই নেই।

তিনি বলেন, গণমাধ্যমে যুক্তরাষ্ট্র ভিন্ন ধরনের বক্তব্য দিলেও সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন কিছু প্রস্তাব দিয়েছে। তবে ইরান আর বিষয়টি দীর্ঘায়িত করা কিংবা একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার সুযোগ দেবে না।কালিবাফ আরও বলেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। ইসলামাবাদ সমঝোতা (Islamabad ​Memorandum) স্মারকের ভিত্তিতে নির্ধারিত সাতটি শর্ত পূরণ হলেই প্রণালি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের দেওয়া প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।রোববার (৪ অক্টোবর) তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাকচি বলেন, প্রণালি পুনরায় খোলার জন্য ইরান তাদের শর্তগুলো স্পষ্টভাবে জানিয়েছে। এসব শর্তের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেনে নেওয়া কিছু প্রতিশ্রুতিও জড়িত।

আরাকচি বলেন, তেহরান আশা করছে ওয়াশিংটন কূটনীতির পথ বেছে নেবে। তবে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপের দিকে গেলে ইরানও জবাব দিতে প্রস্তুত রয়েছে।তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার সামরিক সমাধানের পথে এগোয়, তাহলে এবার ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত থাকবে এবং নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।সূত্র: রয়টার্স

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২২ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝