মালয়েশীয়ার পাহাংয়ে ৯৬ জনকে যাচাই, আটক ২৭ বিদেশি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম  (ভিজিট : )
মালয়েশীয়ার পাহাংয়ে ৯৬ জনকে যাচাই, আটক ২৭ বিদেশি

মালয়েশীয়ার পাহাংয়ে ৯৬ জনকে যাচাই, আটক ২৭ বিদেশি

 আব্দুল কাদের,তাজাখবর২৪.কম, মালয়েশীয়া: মালয়েশিয়ার পাহাং রাজ্যের পেকান ও কুয়ান্তান জেলায় ইমিগ্রেশন বিভাগসহ ৫ সরকারি সংস্থার যৌথ অভিযানে ২৭ জন প্রবাসীকে আটক করা হয়েছে।বুধবার ৩০ সেপ্টেম্বর পেকান ও কুয়ান্তান জেলার বিভিন্ন স্থাপনা ও বাসাবাড়িতে এ অভিযান চালানো হয়। পাহাং ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে জাতীয় নিবন্ধন বিভাগ, শ্রম বিভাগ, কুয়ান্তান সিটি কাউন্সিল এবং পাহাং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে মোট ৯৬ জনকে যাচাই করা হয়। এর মধ্যে পরিচয়পত্র না থাকা, ভ্রমণ বা কাজের অনুমতির শর্ত ভঙ্গ, অনুমোদিত সময়ের বেশি অবস্থানসহ ইমিগ্রেশন আইনের বিভিন্ন বিধান লঙ্ঘনের সন্দেহে ২৭ জনকে আটক করা হয়।আটক সবাইকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৫১(৫)(বি) ধারায় ১৪ দিনের জন্য রিমান্ডে রাখা হয়েছে। পরবর্তী তদন্তের জন্য তাদের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।
 
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৯ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝