মালয়েশিয়ায় বাড়ছে অভিবাসী বিরোধী জনমত, প্রবাসীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
ফকির মো: মাসুদ,তাজাখবর২৪.কম,স্লেওয়ানগর(মালয়েশীয়া): মালয়েশিয়ায় বিদেশি অভিবাসীদের ঘিরে জনমত ও রাজনৈতিক আলোচনা দিন দিন আরও তীব্র হচ্ছে। এর প্রভাব নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় রয়েছেন বৈধভাবে কাজ করা লাখো বিদেশি কর্মী। বিশেষ করে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্যে প্রশ্ন উঠছে—কঠোরতার এই পরিবেশ ভবিষ্যতে বৈধ বিদেশি কর্মীদের জীবন ও কর্মসংস্থানে কতটা প্রভাব ফেলবে?
তবে বাস্তবতায় নিয়মিত অভিযান, আটক ও বহিষ্কারের খবর প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে যারা বছরের পর বছর মালয়েশিয়ায় কাজ করে পরিবার চালাচ্ছেন, তাদের কাছে দেশটির অভিবাসন নীতির ভবিষ্যৎ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।মালয়েশিয়ায় অভিবাসন নীতি কোন পথে এগোয়, সেটিই এখন লাখো প্রবাসীর জন্য বড় প্রশ্ন।