প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:০৫ পিএম (ভিজিট : )
উজ্জল
আব্দুল কাদের, তাজাখবর২৪.কম,মালয়েশীয়া : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফরিদপুরের সালথা উপজেলার ২৭ বছর বয়সী প্রবাসী যুবক উজ্জল সিকদার।শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় সময় বিকাল আনুমানিক ৪টার দিকে মালয়েশিয়ার পেরাক জেলার আই টাওয়ার রাজায়তান এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।নিহত উজ্জল সিকদার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম সিকদারের বড় ছেলে। তিনি মালয়েশিয়ায় একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
উজ্জলের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় মানুষকে হারিয়ে শোকে কাতর স্বজনরা।পরিবারের পক্ষ থেকে উজ্জলের মরদেহ দ্রুত দেশে এনে নিজ গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২১ রবউসি সানি ১৪৪৮