দাউদকান্দিতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ অমান্য করে ভুমি দখলের অভিযোগ, গাছপালা কাটা ও ঘরবাড়ি ভাংচুর
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম  (ভিজিট : )
সংগৃহীত ছবি।

সংগৃহীত ছবি।

তাজাখবর২৪.কম,কুমিল্লা:  কুমিল্লার  দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের চন্দ্রশেখরদী গ্রামের ভুক্তভুগি বৃদ্ধ মো: শাহাজালাল জানান "ইতিপূর্বে এই জায়গার বিষয়ে গত বছর কাউছার আলম সরকার হাইকোর্টে ভুল তথ্য দিয়ে আমার অজান্তে রাস্তার জন্য রায় আনে এবং আমি তা জানার পর সুপ্রিম কোর্টে লিভ টু আপিল ৪৮৮৭/২০২৫ দায়ের করি, আপিলের রায় আমার পক্ষে স্থগিতাদেশ আসে কিন্তু প্রতিপক্ষ কাউছার আলম সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ও অমান্য করে আসছে।"প্রতিপক্ষ কাউছার আলম সরকার এবং আশ্রাফুল আলম সরকার প্রভাবশালী হওয়ায় বহিরাগত লোকজন দিয়ে আমার বাড়িতে প্রতিনিয়ত হামলা এবং ভাংচুর চালিয়ে যাচ্ছে।  এতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করছে এবং আমার পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে।

সংগৃহীত ছবি।

সংগৃহীত ছবি।

দীর্ঘদিনযাবৎ প্রতিবেশি মৃত আবুল কাশেম সরকারের ছেলে কাউছার আলম সরকার এবং আশ্রাফুল আলম সরকার আমার পৈতৃক বসতবাড়ি জোড়পুর্বক দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আমি গত ২০২৫ সালের ০১ ডিসেম্বর কুমিল্লা আদালতে দেওয়ানী নিষেধাজ্ঞা মামলা ৬৪৫/২০২৫ দায়ের করি।মামলা চলাকালীন সময়ে আদালত গত ২১/০৬/২০২৬ তারিখে আমার বসতভিটা সর্বমোট ৪৫ শতক ভুমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ মন্জুর করেন। কিন্তু প্রতিপক্ষ কাউছার আলম সরকার  এবং আশ্রাফুল আলম সরকার প্রভাবশালী হওয়ায় বহিরাগত লোকজন দিয়ে আমার বাড়িতে প্রতিনিয়ত হামলা এবং ভাংচুর চালিয়ে যাচ্ছে।  এতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করছে এবং আমার পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে।

সংগৃহীত ছবি।

সংগৃহীত ছবি।

আমার জায়গার উপর আমার গাছপালা কাটে এবং তা আমার ঘরের উপর ফেলে আমার ঘরও ভেঙে ফেলছে, আমি নিরাপদে আমার পৈতৃক বসতবাড়িতে বসবাস করতে চাই কিন্তু প্রতিপক্ষ প্রতিনিয়ত উশৃংখল কিশোর গ্যাং সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা করে ফলজগাছপালা কেটে নিয়ে গেছে আমার পরিবারের সদস্যদের বাড়ির বাহিরে পেলে মারধুর এবং আক্রমণ করে।"

এছাড়াও কাউছার আলম সরকার কুমিল্লা আদালতেও মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে রাস্তার জন্য ১৪৭ ধারা পিআর ৫০১/২০২৫ মামলা দায়ের করে, ঐ মামলার তদন্তে প্রমাণ হয় "আমার বাড়ির ওপর কোনো রাস্তা নাই এবং আমার ব্যক্তিমালিকানাধীন বসতবাড়িতে আমি ভোগ দখলে আছি " যা ম্যাজিষ্টেড এর আদেশে উল্লেখ করা হয়।কোর্টের আদেশ অমান্য করায় ইতিপূর্বে আমি কুমিল্লা জেলা প্রশাসক,  পুলিশ সুপার, দাউদকান্দি সার্কেল এসপি, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি এবং অফিসার ইনচার্জ দাউদকান্দি মডেল থানা বরাবর আবেদন করে কোনো প্রতিকার পাই নি।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৭ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝