দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ :মানিকগঞ্জ সদর উপজেলার নালোড়া চর বেতিলা গোবিন্দপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর জলাশয়- এ , মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় ২০২৬-২৭ আর্থিক সালে অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষাপ্লাবিত জলাশয়, বেতিলা পাবসস লিমিটেড মৎস্য খামারে ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ৩০ মিনিটের সময় ৩০ কেজি ( রুই, কাতলা , মৃগেল,কালিবাউস ও ঘনিয়া) পোনামাছ অবমুক্তকরণ হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ মৎস্য অধিদপ্তর ,উপকারভোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানিকগঞ্জ মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবছরও অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষাপ্লাবিত ধানক্ষেত/ প্লাবণভূমি / প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তির অংশ হিসেবে সদর উপজেলার ৯টি অভ্যন্তরীণ জলাভূমি এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে সর্বমোট ২৬৬.৬৭ কেজি মাছের পোনা (রুই, কাতলা, মৃগেল,কালিবাউস ও ঘনিয়া ) অবমুক্ত করা হয়েছে। উল্লেখ্য, মানিকগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী নাসরিন এঁর সভাপতিত্বে ধলেশ্বরী মরা নদী জাগীর ব্রিজের নিচে পোনামাছ অবমুক্তির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির, সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন, সদর উপজেলা সিনিয়র কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া আরো পোনামাছ অবমুক্ত করা হয় জেলা প্রশাসক মহোদয় এঁর ডাকবাংলো সংলগ্ন পুকুর, জেলা ও দায়রা জাজ মহোদয় এঁর বাসভবন পুকুর, উপজেলা পরিষদ পুকুর-২, সরকারি দেবেন্দ্র কলেজের পুকুর, পুলিশ লাইন পুকুর, সরকারি খাদ্য গুদামের পুকুর ও নালোরা চর বেতিলা গোবিন্দপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর জলাশয়- এ পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বিশেষ উল্লেখযোগ্য , মানিকগঞ্জ কর্তৃক এঁর চর বেতিলা গোবিন্দপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ রেজিঃ নং তারিখ ২৬-৭-২০২০ খ্রিস্ট. কে পানি ব্যবস্থাপনা ক্যাটাগরিতে ২০২২ -২৩ খ্রিস্ট. বর্ষে মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি সম্মাননা প্রদান করা হয়েছিলো। এতথ্য জানান, কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব। তিনি আরো বলেন, মাছের পোনা অবমুক্তকরণে এই সমিতি আর্থিকভাবে লাভবান হবেন। তিনি ও সমাজের সর্বস্তরের জনগণ বর্তমান সরকারের এমন মহতী উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ৩০ সপ্টেম্বের ২০২৬, ১৫ আশ্বনি ১৪৩৩, ১৮ রবউসি সানি ১৪৪৮