আব্দুল কাদের, তাজাখবর২৪.কম,মালয়েশীয়া: বিদেশিদের কাছে গাড়ি ভাড়া দেওয়া বা বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই এমন ব্যক্তির হাতে গাড়ি তুলে না দেওয়ার জন্য মালয়েশিয়ার গাড়ির মালিকদের সতর্ক করেছে দেশটির সড়ক পরিবহন বিভাগ।শনিবার ৩ অক্টোবর সকাল ৯টা ২১ মিনিটে প্রকাশিত প্রতিবেদনে সড়ক পরিবহন বিভাগের মহাপরিচালক দাতুক এইডি ফাদলি বলেন, বিদেশি নাগরিকদের গাড়ি ভাড়া দেওয়ার পর দুর্ঘটনা ঘটলে বীমার ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। বীমা পলিসির শর্ত অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে গাড়ির মালিককেই ক্ষয়ক্ষতির খরচ বহন করতে হতে পারে।
তিনি বলেন, বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই এমন ব্যক্তির হাতে স্থানীয় মালিকদের ইচ্ছেমতো গাড়ি তুলে দেওয়া উচিত নয়। লাইসেন্স ছাড়া বিদেশিদের গাড়ি চালানোর বিষয়টি সড়ক পরিবহন বিভাগের নজরদারিতে রয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেনে-শুনে বৈধ লাইসেন্স নেই এমন ব্যক্তিকে গাড়ি চালাতে দিলে মালিকের বিরুদ্ধেও ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ২৬(১) ধারায় ব্যবস্থা নেওয়া হবে।