ভূমিকম্পে কেঁপে উঠল ভারত
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১:৪৬ পিএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: রাতের নীরবতা ভেঙে হঠাৎ কেঁপে উঠল ভারতের উত্তরাখণ্ড। চামোলি জেলায় ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি ও আশপাশের এলাকাও।এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩ কিলোমিটার গভীরে। এনসিএসের সর্বশেষ পর্যালোচিত তথ্যেও ভূমিকম্পটির মাত্রা ৪.৯ বলে নিশ্চিত করা হয়েছে।ভূমিকম্পের কম্পন শুধু উত্তরাখণ্ডেই সীমাবদ্ধ ছিল না। দিল্লি-এনসিআর ছাড়াও উত্তর ভারতের বিভিন্ন এলাকায় তা অনুভূত হয়।মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে চামোলিতে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, দিল্লির পাশাপাশি হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

কম্পনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ও নানা প্রতিক্রিয়া দেখা যায়। দিল্লির সফদরজং এনক্লেভের এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তিনি সোফায় বসেছিলেন এবং সেটি নড়তে দেখেছেন। অনেকেই নিজেদের অভিজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।ভূমিকম্পের পর এক্সে শুরু হয় মিম ও রসিকতাও। বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজের জনপ্রিয় দৃশ্য ও জিআইএফ শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। ‘পঞ্চায়েত’ সিরিজের একটি জনপ্রিয় জিআইএফ শেয়ার করে এক ব্যবহারকারী ভূমিকম্পের মাত্রা ৫-এর নিচে হলে দিল্লির মানুষের প্রতিক্রিয়া নিয়ে রসিকতা করেন।

এদিকে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করে এনসিএস। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।তবে চামোলির ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইন্ডিয়া টুডেও জানিয়েছে, ভূমিকম্পের পর হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝