এসএম সেলিম,তাজাখবর২৪.কম, যশোর ব্যুরো: যশোর ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ ও বিজ্ঞ আইনজীবী তৌহিদুর রহমানের মৃত্যুতে ঢাকা রোডস্থ আয়কর আইনজীবী ভবন বারের নিজস্ব কার্যালয়ে.৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় বারের সভাপতি সিনিয়র এ্যাডভোকেট শাহজাহান আলী বিশ্বাসের সভাপতিত্বে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে মরহুমের কর্মময় জীবনের উপর বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও স্মরণ করেন, এ্যাডভোকেট জহুর আহমেদ, এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী, এ্যাডভোকেট ঘোষ সুজিত কুমার,আয়কর আইনজীবী মোঃ ইফতেখার আলম রিপন, আয়কর আইনজীবী মোহাম্মদ আল ইসলাম, আয়কর আইনজীবী মোঃ শফিকুল ইসলাম, আয়কর আইনজীবী মোঃ নিউটন মন্ডল, আয়কর আইনজীবী বিনয় কীর্তনীয়া, এ্যাডভোকেট মায়িসা ফারজানা সুপ্তি ও আয়কর আইনজীবী মোঃ এহসানুল হক সহ আরো অনেকে।
শোকসভা ও দোয়া মাহফিলের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বোরহান উদ্দিন সিদ্দিকী।পরে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মোঃ জাহাঙ্গীর হোসেন। তার মৃত্যুতে যশোর ট্যাক্সেস বারের পক্ষ থেকে তার শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য সোমবার এই বিজ্ঞ আইনজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্ব এ্যাডভোকেট তৌহিদুর রহমান ঢাকায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবউসি সানি ১৪৪৮