সর্বশেষ সংবাদ www.swadeshpratidin.com http://www.swadeshpratidin.com/images/logo.png www.swadeshpratidin.com http://www.swadeshpratidin.com RSS feed from www.swadeshpratidin.com en www.swadeshpratidin.com 2026-10-16 2026-10-16 সর্বশেষ সংবাদ রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত http://www.swadeshpratidin.com/details.php?id=48012 http://www.swadeshpratidin.com/details.php?id=48012 Fri, 16 Oct 2026 14:29:20 UTC Fri, 16 Oct 2026 14:29:20 UTC রাজধানীর শ্যামলীতে ওভারব্রিজের নিচে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। নিহতদের একজনের নাম মুক্তা (৪০)। অপর নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুরের শ্যামলী মোড়ের ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় ওই নারী মারা যান। অন্যদিকে, মুক্তাকে আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদপুর থানা-পুলিশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, ট্রাকচাপায় ওই দুই নারীর মৃত্যু হয়েছে। তারা ভাসমান প্রকৃতির ছিলেন। নিহতদের মধ্যে একজনের নাম মুক্তা (৪০)। অপর নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি
প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড http://www.swadeshpratidin.com/details.php?id=48011 http://www.swadeshpratidin.com/details.php?id=48011 Thu, 15 Oct 2026 12:56:07 UTC Thu, 15 Oct 2026 12:56:07 UTC https://www.taazakhobor24.com:443/2026/10/15/TK_1792047406.jpg তাজাখবর২৪.কম,ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বি. এম. তারিকুল কবীর এ রায় দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জানান, কারাদণ্ডের পাশাপাশি সিয়ামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া সিয়ামের অবৈধভাবে অর্জিত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।সিয়াম পিএসসির প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত
নিষিদ্ধ হামজা চৌধুরী http://www.swadeshpratidin.com/details.php?id=48010 http://www.swadeshpratidin.com/details.php?id=48010 Thu, 15 Oct 2026 12:53:21 UTC Thu, 15 Oct 2026 12:53:21 UTC https://www.taazakhobor24.com:443/2026/10/15/TK_1792047253.jpg তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক:মাঠে হার, সঙ্গে লাল কার্ডের ধাক্কা পোর্টসমাউথের বিপক্ষে রাতটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীর। ম্যাচে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ফলে আগামী শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হামজাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে শেফিল্ড ইউনাইটেডকে। তবে হামজার বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন দলটির কোচ ক্রিস ওয়াইল্ডার।ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচে পরাজয়ের পাশাপাশি বড় ধাক্কা খেয়েছে শেফিল্ড ইউনাইটেড। এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হওয়ায় নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় রয়েছেন হামজা। সে ক্ষেত্রে ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচে দর্শক হয়েই থাকতে হবে বাংলাদেশের এই ফুটবলারকে।ম্যাচ
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ http://www.swadeshpratidin.com/details.php?id=48009 http://www.swadeshpratidin.com/details.php?id=48009 Thu, 15 Oct 2026 12:47:22 UTC Thu, 15 Oct 2026 12:47:22 UTC https://www.taazakhobor24.com:443/2026/10/15/TK_1792046936.jpg তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক:সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। পরে মামলাটি আদালতে পাঠানো হলে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুতরতা এবং মসজিদের পবিত্রতা ও সময়-স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড http://www.swadeshpratidin.com/details.php?id=48008 http://www.swadeshpratidin.com/details.php?id=48008 Thu, 15 Oct 2026 12:31:44 UTC Thu, 15 Oct 2026 12:31:44 UTC https://www.taazakhobor24.com:443/2026/10/15/TK_1792045945.jpg তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক:ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে। একই সঙ্গে ক্যারিবীয়দের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও এখন তিনি।বুধবার ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ইনিংসের শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে শতক পূর্ণ করেন হোপ। মাত্র ৫০ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল চারটি চার ও নয়টি ছক্কা। ২০৪.০০ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ পায় বড় সংগ্রহের ভিত।এ নিয়ে চলতি ভারত সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে চারটি সেঞ্চুরি
কালীগঞ্জে ১৫১পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার http://www.swadeshpratidin.com/details.php?id=48007 http://www.swadeshpratidin.com/details.php?id=48007 Thu, 15 Oct 2026 12:27:32 UTC Thu, 15 Oct 2026 12:27:32 UTC https://www.taazakhobor24.com:443/2026/10/15/TK_1792045836.jpg মো: আলামিন দেওয়ান,তাজাখবর২৪.কম,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল চন্দ্র মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারকরেছে কালীগঞ্জ থানা পুলিশ।গ্রেপ্তার উজ্জল চন্দ্র মন্ডল উপজেলার নাগরী ইউনিয়নের সুজাপুর (পূর্ব পাড়া) গ্রামের শংকর চন্দ্র মন্ডল ও গীতা রানী চন্দ্র মন্ডলের ছেলে।থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা উপজেলার নাগরী ইউনিয়নের বিরুয়া (নলছাটা) এলাকায় নাগরী বাজার-নলছাটা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে উজ্জল চন্দ্র মন্ডলকে আটক করা হয়।পরে সাক্ষীদের উপস্থিতিতে তাঁর পরিহিত প্যান্টের বাম পকেট থেকে দুটি স্বচ্ছ
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা http://www.swadeshpratidin.com/details.php?id=48006 http://www.swadeshpratidin.com/details.php?id=48006 Thu, 15 Oct 2026 12:25:04 UTC Thu, 15 Oct 2026 12:25:04 UTC https://www.taazakhobor24.com:443/2026/10/15/TK_1792045536.jpg তাজাখবর২৪.কম,গাজীপুর:গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেই ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ফ্যাক্টরি ইনচার্জ) মোহাম্মদ আবু সাঈদের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে কবে নাগাদ কারখানার কার্যক্রম আবার শুরু হবে, সে বিষয়ে নোটিশে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।এর আগে, বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে বিভিন্ন ফায়ার স্টেশনের আরও ইউনিট যুক্ত হয়। মোট ২১টি ইউনিটের প্রায় ৪
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন! http://www.swadeshpratidin.com/details.php?id=48005 http://www.swadeshpratidin.com/details.php?id=48005 Thu, 15 Oct 2026 12:20:15 UTC Thu, 15 Oct 2026 12:20:15 UTC https://www.taazakhobor24.com:443/2026/10/15/TK_1792045284.jpg তাজাখবর২৪.কম,ডেস্ক নিউজ: সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে। আর সেই খিটখিটে মেজাজ বা গোমড়ামুখো স্বভাব নিয়েই যদি থাকে একটি বিশেষ দিন, তাহলে মন্দ কী! প্রতিবছর ১৫ অক্টোবর পালিত হয় খিটখিটে মেজাজ দিবস। দিনটি বদমেজাজি আচরণ নিয়ে হাসি-ঠাট্টা করার পাশাপাশি নিজের অনুভূতি বুঝতে শেখারও সুযোগ করে দেয়।এই দিনে কেউ চাইলে কিছুটা গম্ভীর মুখে সময় কাটাতে পারেন, আবার পরিচিত খিটখিটে মানুষদের নিয়েও মজার ছলে আনন্দ করতে পারেন। তবে মজার ছলে কাউকে অপমান করা নয়, বরং নিজের ও অন্যের স্বভাবকে একটু অন্যভাবে দেখাই এই দিনের অন্যতম উদ্দেশ্য।খিটখিটে স্বভাবের জনপ্রিয় চরিত্র অস্কারখিটখিটে
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর http://www.swadeshpratidin.com/details.php?id=48004 http://www.swadeshpratidin.com/details.php?id=48004 Thu, 15 Oct 2026 12:16:08 UTC Thu, 15 Oct 2026 12:16:08 UTC https://www.taazakhobor24.com:443/2026/10/15/TK_1792045018.jpg তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক:স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। তার পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।ওমর সানী বলেন, ‘আমার বেশি টাকা লাগে না। আমাকে আমার মতো থাকতে দিন। চলে যাওয়ার সময় এসে গেছে। আমাদের নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব।’বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিএফডিসি মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।চিত্রনায়ক বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন।
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন http://www.swadeshpratidin.com/details.php?id=48003 http://www.swadeshpratidin.com/details.php?id=48003 Thu, 15 Oct 2026 11:40:29 UTC Thu, 15 Oct 2026 11:40:29 UTC https://www.taazakhobor24.com:443/2026/10/15/TK_1792042905.jpg মো: শাহ আলম,তাজাখবর২৪.কম,মুন্সীগঞ্জ:মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন।বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।আব্দুল হাই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি রয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। পরে মুন্সিগঞ্জে
শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো http://www.swadeshpratidin.com/details.php?id=48002 http://www.swadeshpratidin.com/details.php?id=48002 Thu, 15 Oct 2026 11:39:04 UTC Thu, 15 Oct 2026 11:39:04 UTC https://www.taazakhobor24.com:443/2026/10/15/TK_1792042772.jpg তাজাখবর২৪.কম,শিক্ষাঙ্গন ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে। এদিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করতে পারবেন।এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রেখে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে। তবে ছুটির মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা থাকবে এবং প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চলবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৭ অক্টোবর
তুলা উৎপাদন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’ http://www.swadeshpratidin.com/details.php?id=48001 http://www.swadeshpratidin.com/details.php?id=48001 Thu, 15 Oct 2026 10:57:32 UTC Thu, 15 Oct 2026 10:57:32 UTC https://www.taazakhobor24.com:443/2026/10/15/TK_1792040288.jpg তাজাখবর২৪.কম,অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বস্ত্রশিল্পের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ২০৫০ সালের মধ্যে তুলার উৎপাদন বাড়িয়ে ১৯ লাখ বেলে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে দেশে বছরে ১৬ লাখ বেল তুলার চাহিদার বিপরীতে স্থানীয় উৎপাদন দিয়ে মাত্র ১৮ থেকে ২০ শতাংশ চাহিদা পূরণ হচ্ছে।তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন বলেন, দেশের ৫০টিরও বেশি জেলায় তুলার উৎপাদন বাড়াতে আমরা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছি।পরিকল্পনা অনুযায়ী, তুলা চাষের জমি বাড়িয়ে দুই লাখ হেক্টরে উন্নীত করার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে পাঁচ লাখ বেল, ২০৪০ সালের মধ্যে ১০ লাখ বেল এবং ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল আঁশতুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিডিবি।মৌলভীবাজার,
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি http://www.swadeshpratidin.com/details.php?id=48000 http://www.swadeshpratidin.com/details.php?id=48000 Thu, 15 Oct 2026 10:53:58 UTC Thu, 15 Oct 2026 10:53:58 UTC https://www.taazakhobor24.com:443/2026/10/15/TK_1792040081.jpg তাজাখবর২৪.কম,ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।একইসঙ্গে দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে প্রকল্পটির অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থাপিত তথ্যে এসব অগ্রগতির কথা জানানো হয়।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়,
❝সফলতার কৃতিত্ব নিতে সবাই আসে, সংগ্রামে পাশে থাকে কজন?❞ http://www.swadeshpratidin.com/details.php?id=47999 http://www.swadeshpratidin.com/details.php?id=47999 Wed, 14 Oct 2026 23:14:07 UTC Wed, 14 Oct 2026 23:14:07 UTC https://www.taazakhobor24.com:443/2026/10/14/TK_1791998108.jpg ইকরামুল কবীর জাহিন,তাজাখবর২৪.কম, নরসিংদী(সদর): জীবনে যখন আপনি সফলতার পথে এগিয়ে যাবেন, তখন দেখবেন—আপনার সেই পথচলায় যাদের অবদান একসময় শূন্যের কোঠায় ছিল, এমনকি যারা আপনাকে পিছিয়ে রাখতে নানা প্রতিবন্ধকতা তৈরি করেছে, তারাই একদিন আপনার সফলতার কৃতিত্ব নিতে এগিয়ে আসবে। পরিবার, আত্মীয়স্বজন কিংবা পারিপার্শ্বিক পরিবেশের অনেক মানুষ মুখে আপনার সফলতা কামনা করলেও বাস্তবে হয়তো কখনোই আপনার এগিয়ে যাওয়ার পথ সহজ করেনি। অথচ আপনি যখন নিজের পরিশ্রম, ত্যাগ, ধৈর্য আর অসংখ্য প্রতিকূলতার সঙ্গে লড়াই করে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন, তখন সেই মানুষগুলোর কেউ কেউ এমনভাবে আপনার পাশে দাঁড়ানোর গল্প বলবে, যেন আপনার এই অর্জনের পেছনে তাদের অবদানই সবচেয়ে বেশি।পৃথিবীতে সফল মানুষের পাশে দাঁড়ানোর
কালীগঞ্জে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত http://www.swadeshpratidin.com/details.php?id=47998 http://www.swadeshpratidin.com/details.php?id=47998 Wed, 14 Oct 2026 23:10:24 UTC Wed, 14 Oct 2026 23:10:24 UTC https://www.taazakhobor24.com:443/2026/10/14/TK_1791997979.jpg তাজাখবর২৪.কম,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে কালীগঞ্জ আর আর এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১২টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। খেলার উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম (মানু)।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম সদস্য সচিব মো. শফিকুল ইসলাম (শফিক) এর সঞ্চালনায় আয়োজনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম