প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:০৭ পিএম (ভিজিট : )
ঘিওর থানায় বাঠইমুড়ী এলাকার জুয়েল মাহমুদ খানের বিরুদ্ধে জিডি
দেওয়ান মিজানুর রহমান, তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বাঠইমুড়ী গ্রামের মরহুম রশিদ আলম খানের পুত্র জুয়েল মাহমুদ খান (৫০) এর বিরুদ্ধে ঘিওর থানায় জিডির খবর পাওয়া গেছে। তার বিরুদ্ধে আসন্ন নালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদুল ইসলাম মাসুদ (৫৫) , ৫ অক্টোবর সোমবার ঘিওর থানায় জিডি করেন। যাহার জিডি নং ১৬৮, জিডি ট্র্যাকিং নং N4BR22; মোঃ মাসুদুল ইসলাম মাসুদ বলেন, ৪ অক্টোবর সোমবার বিকাল অনুমান ৪.৪০ মিনিটের সময় আমার দুইজন কর্মী ঘিওর থানাধীন বাঠইমুড়ী বাজারে আমার পোস্টার লাগাইতেছিল।
এমন সময় বিবাদী জুয়েল মাহমুদ খান (৫০), আমার কর্মীদের সাথে থাকা পোস্টার লাগাতে বাধা দেয়। আমার কর্মীরা বিবাদীকে পোস্টার না লাগানোর কারণ জানতে চাইলে বিবাদী আমার কর্মীদের মারধর করার জন্য উদ্যত হয়। পরে আশেপাশের লোকজন চলে আসলে বিবাদী আমার কর্মীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। বিবাদী আমার পোস্টার ফেলে দিয়ে অনুমান এক হাজার পাঁচশত টাকার ক্ষতি সাধন করেছে।বিবাদীরা যেকোনো সময় আমার বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। ইতিপূর্বে বিবাদী আমার ব্যানার লাগাইতে বাধা দিয়েছিল এবং আমার লাগানো ব্যানার ছিঁড়ে ফেলছে। এমতাবস্থায়, বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন মনে করে আমি ঘিওর থানায় জিডি করেছি।উল্লেখ্য, তাৎক্ষণিক জুয়েল মাহমুদ খানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২৩ রবউসি সানি ১৪৪৮