মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:২০ পিএম আপডেট: ০৪.১০.২০২৬ ১০:৫৫ পিএম  (ভিজিট : )
মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ

মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ

আব্দুল কাদের,তাজাখবর২৪.কম,মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার লোজিং হাইল্যান্ডসে পাহাড়ধসে মাটিচাপা পড়া বাংলাদেশি যুবক মো. ফাহাদ হোসানের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) একটি সবজি খামারে পাহাড়ধসের ঘটনায় তিনি মাটিচাপা পড়েছিলেন।রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে মালয়েশিয়া ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কে-নাইন (ক৯) ইউনিটের প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর ফ্র্যাঙ্কি মাটির স্তূপের নিচে ফাহাদ হোসানের অবস্থান শনাক্ত করে। পরে উদ্ধারকর্মীরা মাটি সরিয়ে তার মরদেহ উদ্ধার করেন।গুয়া মুসাং জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, মাটির বিশাল স্তূপের নিচ থেকে বাংলাদেশি ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার পর দ্বিতীয় দিনের মতো রোববার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ২০ জন সদস্য, তিনটি প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর এবং একটি খননযন্ত্র অংশ নেয়। দীর্ঘ সময় ধরে মাটির স্তূপে তল্লাশি চালানোর পর ক৯ ইউনিটের কুকুর ফ্র্যাঙ্কি ফাহাদের অবস্থান শনাক্ত করে। পরে উদ্ধারকারী দল তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।ফাহাদ হোসানের বাড়ি বাংলাদেশের কোথায় এবং তিনি কতদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষে মরদেহ প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২২ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝