মালয়েশিয়ায় গোপন প্রতারণার কল সেন্টারে অভিযান, ৯৮ জন আটক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:১১ এএম আপডেট: ০৭.১০.২০২৬ ১০:১৭ এএম  (ভিজিট : )
মালয়েশিয়ায় গোপন প্রতারণার কল সেন্টারে অভিযান, ৯৮ জন আটক

মালয়েশিয়ায় গোপন প্রতারণার কল সেন্টারে অভিযান, ৯৮ জন আটক

আবাদুল কাদের, তাজাখবর২৪.কম,মালয়েশীয়া প্রতিনিধি: মালয়েশিয়ার পাহাংয়ের কুয়ান্টানে গোপনে পরিচালিত একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারণার কল সেন্টারে অভিযান চালিয়ে ৯৫ বিদেশিসহ মোট ৯৮ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

সোমবার ৫ অক্টোবর দুপুর ১২টা ৫০ মিনিটে জালান সুংগাই আরাং এলাকায় অভিযানটি চালানো হয়। প্রায় এক মাসের গোয়েন্দা নজরদারির পর ইমিগ্রেশন সদর দপ্তর এবং পাহাং, কুয়ালালামপুর ও নেগেরি সেম্বিলানের কর্মকর্তারা যৌথভাবে অভিযান চালান।ইমিগ্রেশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, সিন্ডিকেটটি বিদেশের মানুষকে ফোন করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কাজে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে ঠিক কী কৌশলে প্রতারণা করা হতো, তা তদন্তের স্বার্থে এখনো প্রকাশ করা হয়নি। কেন্দ্রটি ২৪ ঘণ্টা চালু থাকত এবং প্রায় তিন মাস ধরে কার্যক্রম চলছিল বলে জানা গেছে।

অভিযানে ৮৮ জন চীনা নাগরিকসহ মিয়ানমার, ইন্দোনেশিয়া, হংকং, ভিয়েতনাম, কম্বোডিয়া ও রাশিয়ার নাগরিকদের আটক করা হয়। তাদের সঙ্গে তিন মালয়েশীয় নাগরিকও আটক হয়েছেন।ঘটনাস্থল থেকে ১২০টি কম্পিউটার, ১০০টি মোবাইল ফোন, বিভিন্ন দেশের পাসপোর্ট, অব্যবহৃত সিম কার্ড, ৫ হাজার রিঙ্গিত নগদ টাকা এবং ১১ সেট উপগ্রহভিত্তিক ইন্টারনেট সরঞ্জাম জব্দ করা হয়েছে।আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ও বিধিমালার বিভিন্ন ধারায় তদন্ত চলছে। সবাইকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝