বাহাদুরপুরে ২ শত ৩০ জেলে পরিবার পেল ২৫ কেজি করে ভিজিএফের চাউল
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:১৮ পিএম  (ভিজিট : )
বাহাদুরপুরে ২ শত ৩০ জেলে পরিবার পেল ২৫ কেজি করে ভিজিএফের চাউল

বাহাদুরপুরে ২ শত ৩০ জেলে পরিবার পেল ২৫ কেজি করে ভিজিএফের চাউল

উজ্জল হোসেন, তাজাখবর২৪.কম,পাংশা(রাজবাড়ী) : মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাউল বিতরণ করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাউল বিতরণ করা হয়। এ সময় ২শত ৩০টি নিবন্ধিত জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাউল দেওয়া হয়।চাউল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সজীব হোসেন, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা। এসময় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে মাছ ধরা থেকে বিরত থাকতে পারেন, সে লক্ষ্যে সরকারিভাবে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝