স্থানীয়দের ভাষ্য, একই গ্রামের সুমন মিয়া ওই সময় দোকানে আসেন। একপর্যায়ে দোকানের সামনে থাকা দুই লিটারের বোতলজাত পেট্রোল নিয়ে দোকানে বসে থাকা খলিলুর রহমানের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন।এতে খলিলুর রহমানের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। একই সঙ্গে দোকানের বিভিন্ন মালামালও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম।
তিনি জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ২০ রবউসি সানি ১৪৪৮