কেন্দুয়ায় দোকানে ঢুকে শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, দোকানি অগ্নিদগ্ধ
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:৪২ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় দোকানে ঢুকে শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, দোকানি অগ্নিদগ্ধ

কেন্দুয়ায় দোকানে ঢুকে শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, দোকানি অগ্নিদগ্ধ

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম, কেন্দুয়া(নেত্রকোনা):‎ নেত্রকোনার কেন্দুয়ার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এক দোকানদারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুমন মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। এতে মো. খলিলুর রহমান নামে ওই দোকানদার মারাত্নক দগ্ধ হয়েছেন।
ঘটনাটি ঘটেছে‎ বৃহস্পতিবার(১ অক্টোবর) রাত আনুমানিক পোনে ১১টার দিকে।‎দগ্ধ খলিলুর রহমান চেংজানা গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি সাহিতপুর বাজারে মনোহারি পণ্যের ব্যবসার পাশাপাশি বোতলজাত পেট্রোল বিক্রি করতেন।

‎স্থানীয়দের ভাষ্য, একই গ্রামের সুমন মিয়া ওই সময় দোকানে আসেন। একপর্যায়ে দোকানের সামনে থাকা দুই লিটারের বোতলজাত পেট্রোল নিয়ে দোকানে বসে থাকা খলিলুর রহমানের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন।‎এতে খলিলুর রহমানের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। একই সঙ্গে দোকানের বিভিন্ন মালামালও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।‎পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
‎ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম।
‎তিনি জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ২০ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝