পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:৪৮ পিএম  (ভিজিট : )
অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছেন। এ কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বুধবারের (৩০ সেপ্টেম্বর) পর্বে তাকে চিরাচরিতভাবে দাঁড়িয়ে নয়, চেয়ারে বসে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায়।প্রতিটি পর্বে সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে উদ্বোধনী বক্তব্য দেন অমিতাভ। তবে এদিন ব্যতিক্রমী দৃশ্য দেখে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে অমিতাভ নিজেই জানান, আগের দিনের শুটিংয়ে পিছলে পড়ে তার হাঁটুতে চোট লাগে। ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে কিছুটা সমস্যা হচ্ছিল।

৮৩ বছর বয়সী এই অভিনেতা দর্শকদের আশ্বস্ত করে বলেন, আঘাত গুরুতর নয়। খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন।
এর আগে নিজের একটি ব্লগ পোস্টে ‘wishes to retire’ কথাটি লেখায় অমিতাভের অভিনয় থেকে অবসরের জল্পনা ছড়িয়ে পড়ে। পরে তিনি বিষয়টি পরিষ্কার করে জানান, কাজ থেকে অবসর নেওয়ার কথা তিনি বলেননি; ঘুমাতে যাওয়ার প্রসঙ্গেই ওই কথাটি লিখেছিলেন।অমিতাভ বচ্চনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ২০ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝