গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন অভিযানে ৩টি শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০০ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন অভিযানে ৩টি শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন অভিযানে ৩টি শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া ও বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে পলাশের পয়েন্ট এবং রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর এলাকার রুস্তমের পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া যায়। 
পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে করতোয়া বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ড্রেজার মেশিন নদীতে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৭ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝