নামী ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা, অভিযোগ অভিনেত্রীর
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ এএম  (ভিজিট : )
বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিয়ে ভারতে যখন নানা প্রশ্ন উঠছে, তখন নামী একটি ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা পাওয়ার অভিযোগ তুলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পণ্যের একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওতে কন্টেনারের ভেতরের অংশের ক্লোজ-আপ দেখিয়ে বিপাশা দাবি করেন, নতুন খোলা প্যাকেটের ভেতরে অসংখ্য ছোট ছোট কৃমির মতো পোকা দেখতে পেয়েছেন।ভিডিওতে পণ্যটি আঙুলে তুলে দেখিয়ে অভিনেত্রী বলেন, নতুন ডাব্বা খোলার পরই এর ভেতরে প্রচুর ছোট পোকা দেখতে পান তিনি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি তদন্তের জন্য মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার তুখারাম মুন্ধেকে ট্যাগ করেন বিপাশা।ভোক্তাদের নষ্ট বা ভেজাল পণ্য থেকে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি লেখেন, আপনিই আমাদের একমাত্র ভরসা, আমরা যাতে নষ্ট বা ভেজাল পণ্য না পাই।তবে বিপাশার এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে অনলাইনে অর্ডার করা খাবারে আরশোলা পাওয়ার অভিযোগ করেছিলেন টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তিনিও বিষয়টি মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নজরে এনেছিলেন।এদিকে পুজোর আগে ভারতের বিভিন্ন এলাকায় খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা যাচাইয়ে অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসব অভিযানে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও দোকানে বাসি, পচা ও অনিরাপদ খাবার পাওয়ার অভিযোগও সামনে এসেছে।এমন পরিস্থিতির মধ্যেই এবার নামী ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা পাওয়ার অভিযোগ তুলে তদন্তের দাবি জানালেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩, ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝