কোলে নবজাতক শিশু, পরীমণির ফেসবুক স্ট্যাটাস নিয়ে রহস্য
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম  (ভিজিট : )
ঢালিউডের চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

ঢালিউডের চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন: মাঝেমধ্যেই ভক্তদের চমকে দেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। কখনো কাজের খবর, আবার কখনো ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় আলোচনায় আসেন তিনি। এবার এক শিশুকে কোলে নিয়ে ছবি প্রকাশ করে নতুন করে কৌতূহল তৈরি করেছেন এই অভিনেত্রী।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিতে দেখা যায়, গাড়িতে পরিপাটি সাজে ও রোদচশমা পরে আছেন তিনি। তার কোলে জড়িয়ে রয়েছে একটি ফুটফুটে শিশু।

ছবি ও এমন ক্যাপশন প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকের প্রশ্ন, তবে কি ফের মা হলেন পরীমণি?পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রশ্নের উত্তরও দিয়েছেন এই অভিনেত্রী। এক ভক্ত শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে পরীমণি সংক্ষেপে জানান, ‘ছেলে।’অন্য এক নেটিজেন মজা করে জানতে চান, আর কয়টি সন্তান নেবেন তিনি? জবাবে পরীমণি লেখেন, ‘আর ৯৭টা।’শিশুপ্রেমী হিসেবে পরিচিত পরীমণি। একাধিক সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এর আগে বহুবার জানিয়েছেন, তিনি অনেক সন্তানের মা হতে চান। এমনকি মজা করে সন্তানসংখ্যা ১০০-তে পৌঁছাতে পারে বলেও জানিয়েছিলেন।

এ কারণে ভক্তদের অনেকেই ধারণা করছেন, এবার হয়তো তৃতীয় সন্তান দত্তক নিয়েছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু স্পষ্ট করেননি পরীমণি। তার এই নীরবতাই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।উল্লেখ্য, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্যকে একাই লালন-পালন করছিলেন পরীমণি। পরবর্তীতে তিনি একটি কন্যাসন্তান দত্তক নেন। তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।বর্তমানে একাই নিজের সন্তানদের বড় করছেন পরীমণি। কাজের ব্যস্ততার পাশাপাশি দিনের বাকি সময়টা সন্তানদের সঙ্গেই কাটান তিনি।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩, ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝