আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৬ পিএম  (ভিজিট : )
অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়া অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘদিন ধরেই শোবিজ থেকে দূরে রয়েছেন। নাটক, ওটিটি ও চলচ্চিত্র সব মাধ্যমেই নিজের অভিনয়দক্ষতার ছাপ রাখা এই অভিনেত্রী বর্তমানে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। এরপর অভিনয়ে বিরতি নেন তিনি। টিউমার শনাক্ত হওয়ার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয় অভিনেত্রীর।

বর্তমানে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তানিয়া বৃষ্টি। কঠিন এই সময়ে ধৈর্য ও আল্লাহর ওপর আস্থা রাখছেন তিনি। নিজের বিশ্বাসের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।অভিনেত্রীর সুস্থতা কামনা করছেন তার সহকর্মী ও ভক্তরা।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোরআনের একটি আয়াত শেয়ার করেছেন তানিয়া বৃষ্টি। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। (সূরা আল-বাকারাহ: ১৫৩)

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩, ২২ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝