প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১০ পিএম (ভিজিট : )
রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আবদুল মোতালেব,তাজাখবর২৪.কম, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের করিমপুর গ্রামের জয়নাল ডাক্তার বাড়িতে বাংলাদেশ রেলওয়ের বিশিষ্ট প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ জয়নাল ডাক্তার বাড়িতে এই কুলখানির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে মরহুম শাহ আলমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয়। বক্তারা বাংলাদেশ রেলওয়েতে তাঁর সততা, নিষ্ঠা ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।সবশেষে মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্যের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩, ২৫ রবিউল আউয়াল ১৪৪৮