ফল দেওয়া গাছেই তো পাথর ছোড়া হয়: মরিনহো
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৭ এএম  (ভিজিট : )
ফল দেওয়া গাছেই তো পাথর ছোড়া হয়: মরিনহো

ফল দেওয়া গাছেই তো পাথর ছোড়া হয়: মরিনহো

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের সমালোচনার জবাব দিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনহো।ভিনিসিয়ুস ও এমবাপ্পের সমালোচনাকে পর্তুগিজ একটি প্রবাদ দিয়ে ব্যাখ্যা করেন মরিনিও, ‘ফল দেওয়া গাছেই তো পাথর ছোড়া হয়।’এমবাপ্পের পক্ষ নিয়ে তিনি বলেন, ‘একজন খেলোয়াড় যদি মৌসুমে ৪০ গোল করে, সে দলের জন্য সমস্যা হতে পারে না।’ মরিনহোর মতে, সমালোচকরা ইতিবাচক দিকগুলো এড়িয়ে যাচ্ছেন।

ইন্টারের বিপক্ষে রিয়ালের পারফরম্যান্স তুলে ধরে মরিনহো বলেন, ‘তারা ৪টি গোল করতে পারত, কিন্তু আমরা ৮টি গোল করতে পারতাম। সেটা কেন বলা হয় না? তারা কি আমাদের জয়ে খুশি নয়?’১০ জনের দল হয়ে যাওয়ার পর এমবাপ্পের রক্ষণে ফিরে সাহায্য করার বিষয়টিও আলাদাভাবে প্রশংসা করেন মরিনহো। বিশেষ করে কুকুরেয়াকে সহায়তা করতে এমবাপ্পের ফিরে যাওয়ার আচরণ তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।মরিনহো বলেন, ‘আমি এমবাপ্পের এমন আচরণকে খুবই মূল্য দিই। আমরা ভালোভাবে রক্ষণ করেছি, সেটা নিয়েও তো কথা বলা উচিত।’বেতিসের বিপক্ষে হারের পর দল ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মরিনহো। রিয়ালের হয়ে সমর্থকদের খুশি করতে সর্বোচ্চ চেষ্টা করার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩, ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝