সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে যেসব সিনেমা
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম  (ভিজিট : )
সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে যেসব সিনেমা

সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে যেসব সিনেমা

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। আজ প্রয়াত নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী।এ উপলক্ষে রোববার (৬ সেপ্টেম্বর) সালমান শাহর তিনটি সিনেমা বিনামূল্যে প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।বিএফডিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬ সেপ্টেম্বর থেকে শুরু করে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সিনেমাগুলো বিনামূল্যে দেখা সুযোগ থাকছে। প্রতিদিন বিকেল ৪টায় দর্শকদের বিএফডিসি প্রাঙ্গণের ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠেয় এ আয়োজন উন্মুক্ত থাকবে সিনেমাপ্রেমী সবার জন্য।

যেসব সিনেমা দেখা যাবে
আয়োজনের প্রথম দিন ৬ সেপ্টেম্বর দেখানো হবে সালমান শাহ অভিনীত সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’।দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রদর্শিত হবে সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’।৮ সেপ্টেম্বর আয়োজনের শেষ দিন একই সময়ে প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩, ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝