মালয়েশিয়ার ৬৯ তম স্বাধীনতা দিবসে আধুনিক মালয়েশিয়ার উন্নয়নের রূপকার মাহাথির মোহাম্মদ জনতার কাতারে বসে
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ পিএম আপডেট: ০১.০৯.২০২৬ ৯:৪০ পিএম  (ভিজিট : )
মালয়েশিয়ার ৬৯ তম স্বাধীনতা দিবসে আধুনিক মালয়েশিয়ার উন্নয়নের রূপকার মাহাথির মোহাম্মদ জনতার কাতারে বসে

মালয়েশিয়ার ৬৯ তম স্বাধীনতা দিবসে আধুনিক মালয়েশিয়ার উন্নয়নের রূপকার মাহাথির মোহাম্মদ জনতার কাতারে বসে

আব্দুল কাদের,তাজাখবর২৪.কম, মালয়েশিয়া থেকে: ১০১ বছর বয়সে হুইলচেয়ারে বসে মালয়েশিয়ার পুত্রজায়াতে ৬৯ তম মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে আজ আধুনিক অর্থনৈতিক উন্নয়নের প্রধান স্থপতি আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ জনগণের কাতারে বসে স্বাধীনতার অনুষ্ঠান উপভোগ করতেছে।তার আগের মতো ক্ষমতা নাই যে সরকারের উচ্চপদস্থ মানুষদের সাথে বসে অনুষ্ঠান উপভোগ করবে কিন্তু প্রচন্ড দেশপ্রেম এবং মানুষ তাকে ভালোবাসে সে বিশ্বাস নিয়ে জনগণের কাতারে সে মিশে গেছে।নিজের রাজনৈতিক জীবন ও অর্জন সম্পর্কে মাহাথির মোহাম্মদ বলেন, ‘আমি নিজেকে মূল্যায়ন করতে চাই না। ইতিহাসই একদিন বলবে, আমি কী করেছি। তবে নিজের দেশের জন্য কাজ করতে পারাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য ও তৃপ্তি।

১৯২৫ সালের ১০ জুলাই মালয়েশিয়ার কেদাহ প্রদেশে জন্মগ্রহণ করেন মাহাথির মোহাম্মদ। চিকিৎসাবিদ্যা পেশায় থাকা অবস্থায় মাত্র ২১ বছর বয়সে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৬৪ সালে তিনি প্রথমবারের মতো পার্লামেন্টে নির্বাচিত হন।১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি টানা ২২ বছর ক্ষমতায় ছিলেন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। তার শাসনামলেই মালয়েশিয়া প্রবল অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিকায়নের পথে এগিয়ে যায়। ২০১৮ সালে তিনি আবারও প্রধানমন্ত্রী হন এবং ৯২ বছর বয়সে বিশ্বের প্রবীণতম সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন।নিজের দীর্ঘ ও সক্রিয় ১০১ বছর জীবনের রহস্য নিয়ে মাহাথির বলেন, ‘অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা, নিয়মিত শরীরচর্চা, পড়া, লেখা, বিতর্ক ও মানসিকভাবে সক্রিয় থাকা- এই অভ্যাসগুলো আমাকে টিকিয়ে রেখেছে।’ স্ত্রী সিতি হাসমাহকে (৯৯) তিনি আজীবনের প্রেরণা হিসেবে উল্লেখ করেন।

তাজাখবর২৪.কম,ঢাকা:মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩, ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝