প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম (ভিজিট : )
বাজারমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে নতুন পে-স্কেল সরকারের জন্য বুমেরাং হবে: আইএবি নোয়াখালী জেলা দক্ষিণ
আব্দুল মোতালেব,তাজাখবর২৪.কম,নোয়াখালী: ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ এর সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ ভূঁইয়া বলেন, সরকার সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল এর অনুমোদন দিয়েছে, এটা ইতিবাচক। তবে নতুন পে-স্কেল বাস্তবায়নের সাথে সাথে বাজারমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে তা বুমেরাং হবে। মানুষ সাধারণভাবে জীবন ধারন এর জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নাগালের মধ্যে চায়। বিদ্যুৎ গ্যাস এর নিশ্চয়তা চায়। নতুন পে-স্কেল যাতে মানুষের জীবনধারণের মৌলিক প্রয়োজনগুলোর উপর প্রভাব না ফেলে সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনধারণকে সহজ করতে হবে।
আজ ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ এর নিয়মিত সভায় তিনি এসব কথা বলেন। জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা কাউছার আহমাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মাওলানা ফিরোজ আলম, মাওলানা আলাউদ্দিন হারুন, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুদ্দাসসির হোসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিদার হোসাইন, প্রভাষক মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ আবদুল মুকিত, প্রচার সম্পাদক আল আমিন সাইফুল্লাহ, দফতর সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আবুল বাশার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল আলীম, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা রিজওয়ানুল বারী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মুফতী আবদুল আজিজ, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবু ছফা, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জনাব মনিরুল হক, নির্বাচন ও জন প্রতিনিধি সম্পাদক মাওলানা আবু নাছের, সহ প্রচার সম্পাদক মাওলানা মোতালেব হোসাইন, সহ-দফতর সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক প্রভাষক নুর মোহাম্মদ মাকছুদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান মাদানী, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা সালাহ উদ্দিন, সদস্য মাওলানা শহীদুল ইসলাম, হাফেজ আবদুল জলিল মামুন, মাওলানা জয়নাল আবেদীন, মুহাম্মদ ইকবাল হোসাইন।