৪০ দিন শয্যাশায়ী, দেড় বছর পর জিমে ফিরলেন রকুল
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৫ পিএম  (ভিজিট : )
অভিনেত্রী রকুলপ্রীত সিংহ

অভিনেত্রী রকুলপ্রীত সিংহ

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: দেড় বছর আগে ‘ডেডলিফ্‌ট’ করতে গিয়ে ঘাড় ও পিঠে গুরুতর চোট পেয়েছিলেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ। এরপর স্লিপ ডিস্কের সমস্যায় টানা ৪০ দিন শয্যাশায়ী থাকতে হয় তাকে। দীর্ঘ ১৮ মাস পর আবার জিমে ফিরেছেন এই অভিনেত্রী। তবে এবার লক্ষ্য দ্রুত আগের জায়গায় ফিরে যাওয়া নয়, বরং ধীরে ধীরে শরীরকে অনুশীলনের সঙ্গে মানিয়ে নেয়া।

সম্প্রতি নিজের ফিটনেসযাত্রার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন রকুল। সেখানে দেখা যায়, ভারী ব্যায়ামে যাওয়ার আগে যোগাসন ও স্ট্রেচিং করে শরীর গরম করে নিচ্ছেন তিনি। এরপর পেটের পেশিতে বাড়তি চাপ এড়াতে সাপোর্ট বেল্ট ব্যবহার করে শুরু করছেন ভারোত্তোলন, রেজিস্ট্যান্স ব্যান্ড স্কোয়াট ও বারবেল স্কোয়াটের মতো অনুশীলন।রকুল জানান, দীর্ঘ বিরতির পর তার শরীরের পেশিগুলো যেন নতুন করে ব্যায়াম শিখছে। আগে যে ২০ কেজির কেট্‌লবেল সহজেই তুলে ফেলতেন, এখন সেটি তুলতে কিছুটা ভয় লাগছে বলেও জানান তিনি।

দীর্ঘ বিরতির পর শরীরচর্চায় ফেরার ক্ষেত্রে নিজের ওপর বাড়তি চাপ না দেয়ার গুরুত্বও তুলে ধরেছেন অভিনেত্রী। তার মতে, শরীরকে সময় দেয়া জরুরি। তাই প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াই এখন তার লক্ষ্য।ভিডিওর ক্যাপশনে রকুল লিখেছেন, কে জানত শরীরকে পুরনো কাজই নতুন করে শেখানোটা একটা চাকরির মতো কোনও দিন কথা শোনে, কোনও দিন দোনামোনা করে, কোনও কোনও দিন আবার মনে করিয়ে দেয়, কে আসলে ক্ষমতাবান। যাই হোক, রোজ আসি, কাজ করি এবং আবার পরদিন ফিরে আসি।১৮ মাস পর জিমে ফিরে রকুলের এই ফিটনেসযাত্রা তাই শুধু ওজন তোলার গল্প নয়, বরং চোটের পর নিজের শরীরের ওপর আবার বিশ্বাস ফিরে পাওয়ার গল্প। যেখানে দ্রুত নয়, নিরাপদে এগিয়ে যাওয়াই এখন তার সবচেয়ে বড় সাফল্য।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩, ২৫ রবিউল আউয়াল ১৪৪৮


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝