রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিটুয়া নওপাড়া গ্রামে ফিসারীর মাছের গাড়িতে রাস্তা ভেঙ্গে যাওয়ায় নিষেধের জেরে দু'পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া গ্রামে। আহতদের মাঝে নজরুল ইসলাম (৫০), বাবুল মিয়া (৫৫),সোহেল মিয়া (৩৫), সিজালক মিয়া (৫২),বকুলা খাতুন (৬০) ও বাচ্চু মিয়া (৪৫)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং আরও ১৩ জন উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন। এছাড়া অন্য আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নেন বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, চিটুয়া নওপাড়া গ্রামের আব্দুর রহমান একটি ফিসারিতে কৈ মাছের চাষ করেছেন। মাছ বিক্রি করলে ব্যাপারি গাড়ি দিয়ে মাছ নিতে থাকলে রাস্তা ভেঙ্গে যায় দাবি করে একই গ্রামের সোনা মিয়া বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতণ্ডা হয়। পরে এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে জড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।যশোর ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ্যাড. তৌহিদুর রহমানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবউসি সানি ১৪৪৮