মুন্সীগঞ্জে সাংবাদিকের বাবাকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেফতার
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ পিএম আপডেট: ০৭.১০.২০২৬ ৮:১০ পিএম  (ভিজিট : )
মুন্সীগঞ্জে সাংবাদিকের বাবাকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জে সাংবাদিকের বাবাকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেফতার

মো: শাহালম,
তাজাখবর২৪.কম, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে চাঁদা আদায়ের অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাজীব হাসান অপুসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) দুপুরে কাটাখালীর বাসা থেকে বিয়ে পড়ানোর কথা বলে দৈনিক মানবজমিন পত্রিকার ডিজিটাল বিভাগের রিপোর্টার সাংবাদিক নাহিদ হাসানের বাবা কাজী হাবিবুর রহমানকে মুক্তারপুরে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। নিজের প্রাণ রক্ষায় তিনি টাকা দিতে রাজি হন। পরে অগ্রণী ব্যাংক পিএলসি, মুন্সীগঞ্জ শাখায় নিজের হিসাব থেকে দুই লাখ টাকা উত্তোলন করে স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে অভিযুক্তদের টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় সোমবার (৫ অক্টোবর)রাতে মুন্সীগঞ্জ সদর থানায় যুবদল নেতা রাজীব ও সহযোগী স্বপন (৩৫) এবং কাটাখালী এলাকার সোহেলসহ (৪৫) অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকা থেকে যুবদল নেতা রাজীব হাসান অপু ও তার সহযোগী স্বপনকে গ্রেফতার করা হয়। 

সাংবাদিক নাহিদ হাসান বলেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। আমাকে বলা হয়, আমরা যেন বিষয়টি মেনে নিই। তারা টাকা দিয়ে দিছে এবং ভবিষ্যতে তাদের লোকজন আমার বাবার কাজী অফিসের দিকে তাকাবে না। একইসঙ্গে মামলা করলে পরে কী হতে পারে, তা নিয়েও আমাকে ভয় দেখানো হয়। তবে আমি বিচারের জন্য মামলা করেছি। আমি কারও রাজনৈতিক পরিচয় নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু চাই আমার বাবাকে অপহরণ করে ভয় দেখিয়ে টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে, তার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বিচার করা হোক।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি তছলিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজীব ও স্বপনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানা থেকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।এ ঘটনার পর নৈতিক স্খলনজনিত অপরাধে মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের রাজিব হাসান অপুকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

 তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝