পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতে লাঁসের ইতিহাস
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:৩৩ পিএম  (ভিজিট : )
পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতে লাঁসের ইতিহাস

পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতে লাঁসের ইতিহাস

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ১০ জনের দল নিয়েও প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে প্রথমবারের মতো ফরাসি সুপার কাপের শিরোপা জিতেছে লাঁস। রোববার (১৬ আগস্ট) ফ্রান্সের স্তাদ বোয়েল-দেলেলিসে ফ্লোরিয়ান থাউভিনের একমাত্র গোলে পিএসজিকে ১-০ ব্যবধানে হারায় তারা।ম্যাচের ৩২ মিনিটে থাউভিনের গোলে এগিয়ে যায় লাঁস। তবে মাত্র সাত মিনিট পরই বড় ধাক্কা খেতে হয় তাদের। কঠিন ফাউলের কারণে কিলিয়ান আন্তোনিও লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় লাঁস।একজন কম নিয়েও পুরো দ্বিতীয়ার্ধে পিএসজির একের পর এক আক্রমণ সামলে লিড ধরে রাখে লাঁস। ম্যাচের শেষদিকে দুই দলই ১০ জনের হয়ে যায়। ৮৭ মিনিটে লাল কার্ড দেখেন পিএসজির নুনো মেন্দেস। তবে দুই দল একজন করে খেলোয়াড় কম নিয়ে খেললেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কেউ

গত মৌসুমে ফরাসি লিগে পিএসজির চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে থেকে রানার্সআপ হয়েছিল লাঁস। এবার নতুন মৌসুমের শুরুতেই পিএসজিকে হারিয়ে সুপার কাপ জিতে ইতিহাস গড়ল দলটি।অন্যদিকে টানা পঞ্চমবার ফরাসি সুপার কাপ জয়ের লক্ষ্য ছিল পিএসজির। তবে লাঁসের দৃঢ়তার কাছে সেই লক্ষ্য পূরণ হয়নি। এর মাত্র চার দিন আগে উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল পিএসজি।লাঁসের নতুন কোচ দিনো টপম্যোলারের অধীনে এটিই দলের প্রথম বড় শিরোপা। জুনে পিয়েরে সেজের বিদায়ের পর দায়িত্ব নেন টপম্যোলার। তাঁর অধীনেই পিএসজিকে হারিয়ে স্মরণীয় এক শিরোপা দিয়ে নতুন মৌসুম শুরু করল লাঁস।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩, ০৩ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝