ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ৫৭ রান
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৪৮ এএম  (ভিজিট : )
ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ৫৭ রান

ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ৫৭ রান

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: গলার কাঁটা হয়ে বিঁধে ছিলেন ক্যামেরন গ্রিন। বাংলাদেশের গলা থেকে এই কাঁটা নামালেন হাসান মাহমুদ। তার নিচু হয়ে যাওয়া বল গ্রিনের ব্যাটে লেগে স্টাম্পে চলে যায়। নবম ব্যাটার হিসেবে গ্রিন আউট হন লড়াকু ১০৪ রানের ইনিংস খেলে।গ্রিন আউট হওয়ার সময় অস্ট্রেলিয়ার লিড ছিল ৫০ রানের। নাথান লায়ন ও জশ হ্যাজলউডের শেষ উইকেট জুটি আর ৬ রান করতে পেরেছে। দলটি অলআউট হয়েছে ২৮৪ রানে। অর্থাৎ অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়তে বাংলাদেশর দরকার কেবল ৫৭ রান।অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। নাথান লায়নকে এলবিডব্লিউ করার মাধ্যমে ৫ উইকেট পূর্ণ হয়েছে তার। হাসান মাহমুদের শিকার ৩। তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম পেয়েছেন একটি করে।

অস্ট্রেলিয়া চতুর্থ দিন শুরু করেছিল ৬৭ রানে পিছিয়ে থেকে। তৃতীয় দিনই গুরুত্বপূর্ণ ৪টি উইকেট হারিয়ে ফেলেছিল তারা। গ্রিন লড়াকু ইনিংস না খেললে অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানেই হারতে পারত। গ্রিনের সঙ্গে চতুর্থ দিন শুরু করেছিলেন আলেক্স ক্যারে।ক্যারে দিনের শুরুতেই ৩০ রানে বিদায় নেন। এরপর বো ওয়েবস্টার ও প্যাট কামিন্সও অল্প রানের ব্যবধানে প্যাভিলিয়নে ফেরেন। তাতে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু গ্রিন একপ্রান্ত ধরে রেখে ইনিংস হার এড়িয়ে দলকে লিড এনে দেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ১৬ আগস্ট ২০২৬, ০১ ভাদ্র ১৪৩৩, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝