যশোরে ৩৬ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৩৭ পিএম  (ভিজিট : )
যশোরে ৩৬ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

যশোরে ৩৬ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

এস এম, সেলিম,তাজাখবর২৪.কম, যশোর ব্যুরো:  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ এবং বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ সতেরো বছর ফ্যাসিবাদ খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছি, জেল খেটেছি, অত্যাচার-নিপীড়ন, নির্যাতন সহ্য করেছি আমাদের দলের নেতা কর্মী থেকে শুরু করে আমরা সকলে হামলা মামলা হুলিয়া মাথায় নিয়ে রাজপথে সরব ছিলাম। আমাদের দলের অনেক নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছেন,বাড়িঘর ও পরিবার পরিজন ছাড়া হয়েছেন, ব্যবসা-বাণিজ্য হারিয়ে পথে বসেছেন, কেউ বা আবার দল করার কারণে চাকরি হারিয়ে নিঃস্ব অবস্থায় দিন যাপন করেছেন। অনেকে পলাতক অবস্থায় দিন কাটিয়েছেন। আমি এবং আমার পরিবার অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমার বাড়ি ঘরে হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আমাকে প্রাণে মেরে ফেলার জন্য আওয়ামী গুন্ডাবাহিনী দড়াটানা মোড়ে আমার গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমার দলের অনেক সিনিয়র নেতাদের বাড়িতে সেদিন হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। তারপরও আমি আমার দলের কর্মসূচি পালনের ক্ষেত্রে এক পাও পিছপা হয়নি। 

সেদিন আমাদের লালদীঘির পাড়ের বিএনপির দলীয় কার্যালয় আওয়ামী গুন্ডাবাহিনীর হাত থেকে রেহাই পায়নি কার্যালয়ে ভাঙচুর করে উল্লাস প্রকাশ করেছে। শত চেষ্টা চালিয়েও সেদিন আমাদেরকে ভাত ও ভোটের লড়াই এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই থেকে আমাদের সরিয়ে আনতে পারেনি। আমরা তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ ১৮ বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম। জনমনে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে ৩৬ শে জুলাই আগস্টে। ছাত্র জনতা বিএনপি জামাত সহ অন্যান্য দল এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ সেদিন স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে একসাথে রাজপথে নেমে এসেছিলেন। রাজপথ প্রকম্পিত করে তুলেছিলেন এক দফা এক দাবি শেখ হাসিনা তুই কবে যাবি। সারাদেশে গনআন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে গণঅভ্যুত্থানের রূপ নেয়। সেদিন পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবু সাঈদ ও মুগ্ধ সহ আরো অনেকেই খুন হয়েছিলেন। শেখ হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশ ও গুন্ডাবাহিনীর গুলিতে ও টিয়ার শেলের আঘাতে অনেক তরতাজা প্রাণ অকালে ঝরে পড়েছিলো অনেকের অঙ্গ হানি ও পঙ্গুত্ববরণ করতে হয়েছে তারা এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে এবং চিকিৎসাধীন আছেন। আমার নেতা তারেক রহমান এবং আমরা ৩৬ জুলাই যোদ্ধাদের রক্তের উপরে দাঁড়িয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছি মাত্র পাঁচ মাস হয়েছে। আমাদের সকলের নেতা বাংলাদেশের জনগণের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ জুলাই যোদ্ধাদের আদর্শ ও উদ্দেশ্য ধারণ করে বাংলাদেশের মানুষের কল্যাণকর কাজে হাত দিয়েছেন এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন। 

তিনি ৩৬ জুলাই এর স্পিড ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করে চলেছেন। আমরা জুলাই যোদ্ধাদের সম্মান করি, শহীদ জুলাই যোদ্ধা পরিবারের সাথে আমাদের সরকার সব সময় পাশে আছে ভবিষ্যতেও থাকবেন। তিনি গত বুধবার ৫ আগস্ট যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৩৬ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভায় এ কথাগুলো বলেন। যশোর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা ও সংবর্ধনা সভা জেলা প্রশাসক মোঃ আশেক হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্যবর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। আরো বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপি'র সভাপতি বিজ্ঞ্য পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মূলক চাঁদ সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবদার হোসেন খান জামাত নেতা আবুল হাসিম রেজা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা শাখার নেতা নুরুজ্জামান প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন যশোর সরকারি এম,এম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক জিল্লুর বারী। পরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। 

ক্যাপশন:-বুধবার ৫ ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তিতে যশোর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যশোর জেলা প্রশাসন আয়োজিত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩, ২৩ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝