বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:২৬ এএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ে সিরিজ নিজেদের করে নেওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটও নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের এই জয়ের ফলে বিশ্বকাপের সরাসরি বাছাইয়ের লড়াইয়ে শীর্ষ আট র‌্যাঙ্কিংয়ের নয়টি দলের তালিকাও চূড়ান্ত হয়ে গেছে।আগামী ৩০ সেপ্টেম্বর কাট-অফ তারিখের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা যদি শীর্ষ আটে থাকে, তাহলে র‌্যাঙ্কিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। সেই হিসাবেই নবম স্থানে থাকা বাংলাদেশও নিশ্চিত করেছে ২০২৭ বিশ্বকাপের মূল পর্বে জায়গা।

বাংলাদেশের সঙ্গে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।অন্যদিকে, র‌্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে রয়েছে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে। ওই দুই ম্যাচ জিতলেও নবম স্থানে ওঠার সুযোগ নেই তাদের। ফলে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে আবারও বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে ক্যারিবীয়দের। টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বে নামতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি খেলার সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ। সেবার বাছাইপর্বে অংশ নিয়ে সুপার সিক্স পর্বে পঞ্চম হয়ে বিদায় নেয় তারা। ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।২০২৭ বিশ্বকাপের বাছাইপর্ব থেকে মূল পর্বে যাওয়ার সুযোগ থাকবে চারটি দলের। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে ‘সুপার সিরিজ’ নামের ত্রিদেশীয় পর্বে। সেখান থেকে শীর্ষ দলটি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ পাবে। 

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩, ২৭ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝