বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম যশোর জেলার এসএম সেলিম আহবায়ক ও কাজী মুস্তাফিজুর সদস্য সচিব নির্বাচিত
তাজাখবর২৪.কম,যশোর ব্যুরো: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) প্রবীণ ও নবীন সাংবাদিকদের সমন্বয়ে ২০১৮ সালে গঠিত হয়। ঢাকার অদূরে কেরানীগঞ্জে সংগঠনটির যাত্রা শুরু। বর্তমানে মতিঝিলের অফিস থেকে সংগঠনের কার্যক্রম চালু রয়েছে। সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়, সাংবাদিক কল্যাণ,পেশাগত মান মর্যাদা বৃদ্ধির লক্ষ্যকে সামনে নিয়ে এই সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ। বাংলাদেশের বিভিন্ন বিভাগ জেলা উপজেলায় সংগঠনটির আহবায়ক কমিটি ও পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটি গত ৭ আগস্ট ২০২৬ (বিটিএসএফ) যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। বহুল প্রচারিত জাতীয় পত্রিকা দৈনিক ভোরের দর্পণের যশোর ব্যুরো প্রধান সাংবাদিক এস এম সেলিমকে সংগঠনের আহবায়ক এবং দৈনিক গণজাগরণ পত্রিকার যশোর জেলা প্রতিনিধি কাজী মোস্তাফিজুর রহমানকে সদস্য সচিব করে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা প্রদান করেন সংগঠনের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কায়সার হাসান ও কেন্দ্রীয় মহাসচিব মোঃ আল-আমিন শাওন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সংগঠনের চেয়ারম্যান এবং মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি যশোর জেলা শাখা (বিটিএসএফের) পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও পেশাগত মান মর্যাদা রক্ষায় সকল সাংবাদিক সংগঠনের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে যশোর জেলা(বিটিএসএফের)নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য আগামী নভেম্বর মাসে সংগঠনের ৮ম বর্ষপূর্তি কক্সবাজার জেলায় পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়ে গেছে যে সকল সাংবাদিকগণ এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি তাদেরকে অতি শীঘ্রই কেন্দ্রীয় অথবা যশোর জেলা কমিটির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
ক্যাপশন:-সাংবাদিক এস এম সেলিম (আহবায়ক) সাংবাদিক কাজী মোস্তাফিজুর রহমান সদস্য সচিব।
তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩, ২৫ সফর ১৪৪৭