অটল-জাদরানের সেঞ্চুরিতে আফগানিস্তানের রেকর্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:৪৯ এএম  (ভিজিট : )
অটল-জাদরানের সেঞ্চুরিতে আফগানিস্তানের রেকর্ড

অটল-জাদরানের সেঞ্চুরিতে আফগানিস্তানের রেকর্ড

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে আফগানিস্তান। সাদেকুল্লাহ অটল ও ইবরাহিম জাদরানের জোড়া সেঞ্চুরিতে বুধবার (১২ আগস্ট) চতুর্থ ওয়ানডেতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৩ রান করেছে তারা।এর আগে ওয়ানডেতে আফগানিস্তানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৩৯ রান। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে ওই রান করেছিল আফগানরা। এবার নিজেদের রেকর্ড চার রান বাড়িয়ে নতুন মাইলফলক গড়ল তারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬ রানেই প্রথম উইকেট হারায় আফগানিস্তান। এরপর দ্বিতীয় উইকেটে দলের ইনিংসের মোড় ঘুরিয়ে দেন অটল ও জাদরান। ২২১ বলে ২৩১ রানের বিশাল জুটি গড়েন তারা, যা আফগানিস্তানের ইনিংসকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়।জাদরান ১১৮ বলে ১১ চার ও এক ছক্কায় ১০৭ রান করেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ এবং আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি।অন্যদিকে আরও আগ্রাসী ছিলেন অটল। ১২০ বলে ১৭ চার ও চার ছক্কায় ১৪৩ রান করেন তিনি। ৪২.৫ ওভারে দলীয় ২৮৫ রানে অটল আউট হওয়ার পর অবশ্য শেষ দিকে প্রত্যাশিত গতি পায়নি আফগানদের রান।

শেষ কয়েক ওভারে দারউইস রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান ও হাশমতউল্লাহ শহিদি বড় ইনিংস খেলতে না পারায় ৩৫০ পেরোনো হয়নি। তবু ৩৪৩ রান করে নতুন রেকর্ড গড়েছে আফগানিস্তান।জবাবে আয়ারল্যান্ডও দারুণ লড়াই করেছে। ৪৮ ওভার খেলে ৩০১ রান করেছিলো তারা। তবে সবকটি উইকেট হারিয়ে ম্যাচটি হেরে যায় স্টার্লিংয়ের দল। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি বালবির্নি ১০৯ এবং কার্টিস ক্যাম্পার করেন ৮৪ রান। আফগানদের হয়ে ৪ উইকেট নেন ইয়ামিন আহমাদজাই এবং ৩ উইকেট পান রশিদ খান।এই ম্যাচ জিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো আফগানিস্তান। প্রথম ম্যাচটি বাতিল হওয়ার পর টানা তিন ম্যাচে জয় পেয়েছে তারা।  

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩, ২৯ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝