দুঃসময়ে মেসির পাশে দাঁড়ালেন রোনালদো
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:৩৮ পিএম  (ভিজিট : )
দুঃসময়ে মেসির পাশে দাঁড়ালেন রোনালদো

দুঃসময়ে মেসির পাশে দাঁড়ালেন রোনালদো

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও লিওনেল মেসির জীবনের সবচেয়ে কঠিন সময়ে সেই মানবিকতারই অনন্য দৃষ্টান্ত দেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাবার মৃত্যুর পর মেসির আবেগঘন পোস্টে মন্তব্য করে আর্জেন্টাইন কিংবদন্তিকে সান্ত্বনা জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত দুই নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তাদের সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দুই তারকার মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক বরাবরই ছিল স্পষ্ট।বুধবার (১২ আগস্ট) মেসির আবেগঘন একটি ইনস্টাগ্রাম পোস্টে রোনালদোর মন্তব্যে আবারও ফুটে উঠেছে সেই সম্পর্কের উষ্ণতা।বাবা হোর্হে মেসির মৃত্যুর পর বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অনুভূতির কথা জানান মেসি। আবেগঘন সেই পোস্টে তিনি লিখেছেন, বাবাকে হারানোর শূন্যতা এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না। এই কঠিন সময় কীভাবে পার করবেন, সেটিও তার জানা নেই। জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণাদাতাকে হারিয়ে যেন তাঁর পুরো পৃথিবী থমকে গেছে এমন অনুভূতির কথাও জানিয়েছেন আর্জেন্টাইন তারকা।

মেসির পোস্টের কিছুক্ষণ পরই সেখানে মন্তব্য করেন রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বীকে সান্ত্বনা জানিয়ে তিনি লিখেছেন, তোমার ও তোমার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। এই কঠিন সময়ে শক্ত থাকো, লিও। তোমার জন্য অনেক শক্তি কামনা করছি।রোনালদোর এই সংক্ষিপ্ত কিন্তু হৃদয়ছোঁয়া বার্তা দ্রুতই ফুটবলপ্রেমীদের নজর কাড়ে। মাঠে বছরের পর বছর একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই করলেও ব্যক্তিগত দুঃসময়ে প্রতিদ্বন্দ্বীকে পাশে থাকার বার্তা দিয়ে আবারও ভিন্ন এক উদাহরণ তৈরি করলেন পর্তুগিজ তারকা।

মেসির বাবা হোর্হে মেসি ৬৮ বছর বয়সে গত সপ্তাহে মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি এবং শেষ দিকে তাঁর শারীরিক অবস্থারও অবনতি হয়েছিল। বাবার মৃত্যুর পর কয়েক দিন নীরব থাকার পর বুধবার প্রথমবারের মতো নিজের শোক ও অনুভূতির কথা প্রকাশ করেন ৩৯ বছর বয়সী মেসি।দুই কিংবদন্তির প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হলেও রোনালদোর এই সমবেদনার বার্তা যেন আবারও মনে করিয়ে দিল—খেলার প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে মানবিক সম্পর্কই শেষ পর্যন্ত সবচেয়ে বড়।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩, ২৮ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝