কেন্দুয়ায় ২ মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় ২ মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত

কেন্দুয়ায় ২ মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত

তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধি:কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর মোড়ের কাছে লাউড়িবাড়ির কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হক শাহীন(৪০) ও তার ছেলে রাজিন (৫ বছর) নিহত হয়েছেন।এ ঘটনায় শাহীনের স্ত্রী তুহিন আকতার ও কন্যা (৮) মারাত্নক আহত হয়েছেন।শাহীনের গ্রামের বাড়ি উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামে।তিনি কেন্দুয়া সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ছিলেন। 

এছাড়া অপর মোটর সাইকেলের চালক নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে সাফিক (৩৫)কে মারাত্নক আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার(৩০অক্টোবর) দুপুরে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন এবং আহতদের চিকিৎসা দেন।এব্যাপারে কোন্দুয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান,খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩, ১৭ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝