কেন্দুয়ায় ইউপি সদস্যসহ ৬ জুয়ারি আটক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৪১ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় ইউপি সদস্যসহ ৬ জুয়ারি আটক

কেন্দুয়ায় ইউপি সদস্যসহ ৬ জুয়ারি আটক

তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার কেন্দুয়ায় ইউপি সদস্যসহ ৬ জুয়ারিকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। 
২৭ অক্টোবর মঙ্গলবার দিবগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা বাজারের গোলাম মোস্তফার দোকানের ভেতর থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, গন্ডা ইউনিয়নের চড়গন্ডা গ্রামের মৃত আব্দুল গণি ভূঁইয়ার ছেলে ইউপি সদস্য মো. হাফিজুর রহমান ওরফে (খোকন), মৃত আব্দুল আজিজের ছেলে কুরুম মিয়া, মনকান্দা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. চন্দু মিয়া, মৃত আব্দুল হেকিমের ছেলে আলী ওসমান, বীরমহুরী গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মো. সোহাগ মিয়া ও মরিচপুর গ্রামের মৃত আতবজানের ছেলে মো. মজিবুর রহমান। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২৭ অক্টোবর দিবাগত-রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৬ জুয়ারিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে গ্রেফতার দেখিয়ে বুধবার(২৮ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝