তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৯ অক্টোবর বৃহস্পতিবার বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উদীচীর নেতাকর্মী, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী কেন্দুয়া শাখা সংসদের সভাপতি লেখক রাখার বিশ্বাস। উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সংগঠনের সহ-সভাপতি মোখলেছুর রহমান বাঙ্গালী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, নাট্য সম্পাদক কৃষ্ণ চন্দ্র ও দপ্তর সম্পাদক লুৎফা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন শাহনাজ আক্তার, তানিসা করিম, আঞ্জুরা আক্তার, সজল শীলসহ উদীচীর অন্যান্য নেতাকর্মী, শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দুয়া -নেত্রকোনা সড়কে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ গ্রহণকারীরা সংগঠনের সাংস্কৃতিক চেতনা ও ঐতিহ্যকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে সড়ক প্রদক্ষীণ করেন। পরে উদীচীর সাংস্কৃতিক কর্মকাণ্ড, সংগঠনের দীর্ঘ পথচলা এবং সমাজে সংস্কৃতির ইতিবাচক ভূমিকা নিয়ে কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দীর্ঘদিন ধরে দেশীয় সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তবুদ্ধির চর্চায় কাজ করে আসছে। গান, নাটক, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজের নানা অসংগতির বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।
পরে উদীচীর শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় গানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।এ সময় পুরো অনুষ্ঠানজুড়ে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।তারা জানান,সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে মানুষের মধ্যে সম্প্রীতি, মানবিকতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে কেন্দুয়ায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পালন করেছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮