মালয়েশিয়ায় জাল নথি দিয়ে বাংলাদেশী কর্মীর কোটা নেওয়া প্রতিষ্ঠানকে ১০ হাজার রিঙ্গিত জরিমানা
আব্দুল কাদের,তাজাখবর২৪.কম,মালয়েশীয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় কলিং ভিসায় বাংলাদেশী কর্মী নিয়োগের কোটা পেতে জাল চুক্তিপত্র জমা দেওয়ার দায়ে একটি প্রতিষ্ঠানের পরিচালককে ১০ হাজার রিঙ্গিত জরিমানা করেছেন আদালত। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুয়ালালামপুরের একটি দায়রা আদালতে এ রায় ঘোষণা করেন বিচারক মুহাম্মদ ইলমামি আহমাদ। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম চুয়া কেং হিয়াং (৭৩)। তিনি পিএসএসবি হোল্ডিংস নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক। আদালতে তিনি নিজের অপরাধ স্বীকার করেন।আসামিপক্ষ তার বয়স এবং স্মৃতিভ্রংশ, প্রোস্টেট ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি তুলে ধরে কম জরিমানার আবেদন করে। তবে আদালত তাকে ১০ হাজার রিঙ্গিত জরিমানা করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮