শ্রেষ্ঠ 'নগদ' উদ্যোক্তার সম্মাননা পেলেন কেন্দুয়ার রনি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:১০ পিএম  (ভিজিট : )
শ্রেষ্ঠ 'নগদ' উদ্যোক্তার সম্মাননা পেলেন কেন্দুয়ার রনি

শ্রেষ্ঠ 'নগদ' উদ্যোক্তার সম্মাননা পেলেন কেন্দুয়ার রনি

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা): ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সমগ্র বাংলাদেশব্যাপী শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউরা ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামের বাসিন্দা ও কেন্দুয়া বাজারের চিরাং মোড়ের 'রনি টেলিকম'এর স্বত্বাধিকারী মো. রনি মিয়া।জানা গেছে,বিশ্ব ডাক দিবস ও ডাক সেবা সপ্তাহ ২০২৬ উপলক্ষে গতকাল নগদের বিভিন্ন পর্যায়ের ছয়জন প্রতিনিধিকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে উদ্যোক্তা ক্যাটাগরিতে সারা বাংলাদেশের সেরা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ রনি টেলিকমের স্বত্বাধিকারী মো. রনি মিয়াকে এ পুরস্কার দেওয়া হয়।গত ১৫ অক্টোবর আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মো. রনি মিয়ার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি।কেন্দুয়া পৌরসভার চিড়াং মোড়ের পরিচিত রনি টেলিকমের মালিক রনি মিয়ার এই অর্জনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। ডিজিটাল লেনদেনে সততা ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিত করায় তিনি এ স্বীকৃতি লাভ করেন।নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দোয়া চেয়ে রনি মিয়া জানান,এই সম্মাননা আমার কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। গ্রাহকদের আস্থা ও ভালোবাসার কারণেই আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে  ভালো সেবা দিয়ে কেন্দুয়াবাসীর পাশে থাকতে সকলের দোয়া চাই।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝