প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:১৩ পিএম (ভিজিট : )
❝চিরবিদায় প্রিয় সন্তোষ রায় স্যার, আপনি চিরকাল বেঁচে থাকবেন আমাদের স্মৃতির পাতায়❞
ইকরামুল কবির জাহিন,তাজাখবর২৪.কম,নরসিংদী(সদর): নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্ এর সাবেক সহকারী শিক্ষক প্রিয় সন্তোষ রায় স্যার গতকাল নরসিংদী থেকে নিজ বাসায় ফেরার পথে টাঙ্গাইলের নিকটবর্তী স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।
❝চিরবিদায় প্রিয় সন্তোষ রায় স্যার, আপনি চিরকাল বেঁচে থাকবেন আমাদের স্মৃতির পাতায়❞
স্যার ছিলেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ। শিক্ষার্থীদের প্রতি তাঁর অমায়িক ব্যবহার, বন্ধুসুলভ আচরণ ও আন্তরিকতা তাঁকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। কিছুদিন আগে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যোগদান করা এই মানুষটির এমন আকস্মিক বিদায় সত্যিই মেনে নেওয়ার মতো নয়।কিছু বিদায় হৃদয়ে গভীর ক্ষত রেখে যায়, কিছু মানুষের শূন্যতা কখনো পূরণ হয় না। প্রিয় স্যার, আপনার সুন্দর ব্যবহার ও মধুর স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।পরম করুণাময় সৃষ্টিকর্তা আপনাকে শান্তিতে রাখুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সইবার শক্তি দিন।বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় প্রিয় সন্তোষ রায় স্যারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।বিদায় স্যার, ওপারে ভালো থাকবেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮