প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৫১ এএম (ভিজিট : )
ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির অবরোধ ঘিরে যত দ্রুত সম্ভব ইরানকে চুক্তি স্বাক্ষরে বাধ্য করতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে, যুক্তরাষ্ট্রকে আগেই এই বিষয়ে একগুচ্ছ শর্ত দিয়ে রেখেছে ইরান, যা মানতে রাজি নয় ট্রাম্প প্রশাসন। এমন অবস্থায় ইরানের উদ্দেশে নতুন এক হুমকি দিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নতুন হুমকিতে ট্রাম্প বলেছেন, রোববার (২৫ অক্টোবর) ইরানের সঙ্গে ‘বড় চুক্তি’; নয়তো আবারও হামলা।শনিবার (২৪ অক্টোবর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পর, পাম বিচ কাউন্টি সুপারভাইজার অব ইলেকশনস কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আল জাজিরার ট্রাম্প এই হুমকি এমন এক পরিস্থিতিতে দিলেন, যখন তেহরানে যেকোনো সময় মার্কিন হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কয়েকদিন ধরেই।
শনিবার সাংবাদিকরা ট্রাম্পকে ইরানে হামলার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা হামলার ব্যাপারে ভাবছি, সম্ভবত আগামীকাল (আজ রোববার) হতে পারে।’তবে ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী চুক্তিতে রাজি হয়, তাহলে নতুন হামলা থেকে তারা বাঁচতে পারবে বলেও জানান ট্রাম্প।তিনি বলেন, ইরানিরা চুক্তি চয়। কিন্তু সমস্যা হলো, তারা কী চুক্তি মানার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারবে?ট্রাম্প দাবি করেন, তার লক্ষ্য ছিল ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে।
গত বছরের জুনে ইরানে বি-২ বোমারু দিয়ে ইরানিদের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে ওই হামলাটি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য যথেষ্ট ছিল না উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমাকে সিদ্ধান্তটি স্থায়ী করতে হবে। আর একমাত্র সে কারণেই আমি পদক্ষেপ নিচ্ছি।’তবে ইরান যদি যুক্তরাষ্ট্রের চুক্তিতে রাজি না হয়, তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার কাজটি হয়ত সম্পন্ন করতে হবে। আর নয়ত তারা হয়ত চুক্তি করবে। আমি নিশ্চিত নই। সামরিক হামলা বা চুক্তি যেভাবেই হোক আমরা জিতব।’এদিকে বিশেষজ্ঞদের মতে, ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে, ইরানও প্রস্তুত আছে। এই ধ্বংসাত্মক সংঘাতের ক্ষেত্রে কোনো পক্ষের জন্যই সামরিক উপায়ে সমাধান পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে অভিমত তদের।
বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন ও তেহরানের বাহিনীগুলো এখন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে নিয়মিত হামলা চালানোর একটি ধারায় অভ্যস্ত হয়ে উঠেছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের চেষ্টা করছে, অন্যদিকে ইসলামি প্রজাতন্ত্র ইরান কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।সেপ্টেম্বরের শুরুর দিক থেকে কোনো পক্ষই স্থলভাগে বড় ধরনের কোনো আক্রমণ চালায়নি, তবে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে যেকোনো সময়।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮