দালালের প্রতারণা, ভিসার জটিলতা মালয়েশিয়ার জেলে বন্দী বাংলাদেশিদের মুক্তির আকুতি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ পিএম  (ভিজিট : )
দালালের প্রতারণা, ভিসার জটিলতা মালয়েশিয়ার জেলে বন্দী বাংলাদেশিদের মুক্তির আকুতি

দালালের প্রতারণা, ভিসার জটিলতা মালয়েশিয়ার জেলে বন্দী বাংলাদেশিদের মুক্তির আকুতি

আব্দুল কাদের,তাজাখবর২৪.কম, মালয়েশীয়া প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে, হাজারো স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান বাংলাদেশিরা। অথচ সেই স্বপ্নের পথেই অনেকের জীবনে নেমে এসেছে অন্ধকার। দালালের প্রতারণা, ভিসার জটিলতা কিংবা অনিয়মের অভিযোগে আটক হয়ে কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন বহু বাংলাদেশি প্রবাসী ভাই।

প্রবাসীদের অভিযোগ, কতজন বাংলাদেশি মালয়েশিয়ার কারাগারে বন্দী, তার নির্ভরযোগ্য ও হালনাগাদ সংখ্যা বাংলাদেশ হাইকমিশনের কাছে নাই। বন্দীদের খোঁজখবর নেওয়া, আইনি সহায়তা দেওয়া এবং দেশে ফেরানোর উদ্যোগে বাংলাদেশ হাইকমিশন নিরব। এবং এ বিষয়ে সক্রিয় হওয়া প্রয়োজন।প্রবাসীদের প্রশ্ন—দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে অবদান রাখা মানুষগুলো বিপদে পড়লে তাঁদের পাশে দাঁড়াবে কে? অন্য দেশের নাগরিকদের আটকের ঘটনায় তাদের প্রতিনিধিরা দ্রুত উদ্যোগ নেন। আর বাংলাদেশিদের ক্ষেত্রে হাইকমিশন যেন ঘুমিয়ে থাকে। 

প্রবাসীদের আহ্বান—মালয়েশিয়ার কারাগারে বন্দী বাংলাদেশিদের খোঁজ নিন, তাঁদের পাশে দাঁড়ান এবং আইনগতভাবে মুক্তি ও সরকারি খরচে দেশে ফেরার সুযোগ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিন।ওরা হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছে, কেউ প্রতারণার শিকার হয়েছে—কিন্তু প্রতিটি মানুষের পেছনে রয়েছে একটি পরিবার, অপেক্ষায় থাকা স্বজন আর বেঁচে থাকার স্বপ্ন।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝