❝মেধার স্বীকৃতি, স্বপ্নের ডানা-শিখো–প্রথম আলোর সংবর্ধনায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা❞
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:১৯ পিএম  (ভিজিট : )
❝মেধার স্বীকৃতি, স্বপ্নের ডানা-শিখো–প্রথম আলোর সংবর্ধনায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা❞

❝মেধার স্বীকৃতি, স্বপ্নের ডানা-শিখো–প্রথম আলোর সংবর্ধনায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা❞

ইকরামুল কবির জাহিন,তাজাখবর২৪.কম, নরসিংদী প্রতিনিধি: ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’—স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। শুক্রবার (৯ অক্টোবর) সকালে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, কুইজ প্রতিযোগিতা, সংগীত, নৃত্য ও আবৃত্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে দেশের ৬৪ জেলায় এ আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নরসিংদীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। নরসিংদী বন্ধুসভার সভাপতি মাইনুল রহমান খান ও সহসভাপতি সায়মা বিথি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ।মূল অনুষ্ঠান শুরুর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর পাশাপাশি সংগীত, নৃত্য ও আবৃত্তির পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং প্রথম আলো বন্ধুসভার সদস্যরা এসব সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

❝মেধার স্বীকৃতি, স্বপ্নের ডানা-শিখো–প্রথম আলোর সংবর্ধনায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা❞

❝মেধার স্বীকৃতি, স্বপ্নের ডানা-শিখো–প্রথম আলোর সংবর্ধনায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা❞

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও হৃদ্‌রোগবিশেষজ্ঞ এ এন এম মিজানুর রহমান, নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সোহরাওয়ার্দী, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার আনোয়ারুল কবির, নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের প্রধান শিক্ষক ইমন হোসেন ও সহকারী প্রধান শিক্ষক কামাল হোসাইন, প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন এবং ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপক সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা, স্বপ্নকে লক্ষ্যে পরিণত করা এবং অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের অর্জিত সাফল্য ধরে রাখার পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগানোর উদ্দেশ্যে আয়োজিত এ সংবর্ধনা আনন্দ, উৎসাহ ও সম্ভাবনার মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩, ২৭ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝