গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ এএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ দুইজন  গ্রেফতার

গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বেলাল হোসেন (৩৪)মোঃ শহিদুল ইসলাম (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি-হাতিয়াদহ গ্রামে রাসেলের দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশের 
সূত্রে জানা যায়,গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েশের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। 

গ্রেপ্তার বেলাল উপজেলার গন্ধর্ববাড়ী গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে এবং শহিদুল ফুলবাড়ী (মিস্ত্রিপাড়া) গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আগেও ১৪ টি বিভিন্ন মামলা রয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝