ইমিগ্রেশনের সঙ্গে সেনাবাহিনীও নামানোর প্রস্তাব মালয়েশিয়ার সংসদে
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:০৮ এএম  (ভিজিট : )
ইমিগ্রেশনের সঙ্গে সেনাবাহিনীও নামানোর প্রস্তাব মালয়েশিয়ার সংসদে

ইমিগ্রেশনের সঙ্গে সেনাবাহিনীও নামানোর প্রস্তাব মালয়েশিয়ার সংসদে

আব্দুল কাদের,তাজাখবর২৪.কম,মালয়েশীয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে দেশজুড়ে বড় ধরনের অভিযান চালানোর প্রস্তাব দিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্য দাতুক ড. রাদজি জিদিন। এ কাজে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থাকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।১৯ অক্টোবর সোমবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার সংসদে ২০২৭ সালের জাতীয় বাজেট নিয়ে আলোচনার সময় তিনি এ প্রস্তাব দেন। রাদজি জিদিন পেরিকাতান ন্যাশনাল জোটের পুত্রাজায়া আসনের সংসদ সদস্য।

তিনি বলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সমন্বিত অভিযান পরিচালনা করা প্রয়োজন। ইমিগ্রেশন বিভাগের জনবল পর্যাপ্ত না হলে সরকারের অন্যান্য সংস্থার সহায়তা নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে সেনাসদস্যদেরও অভিযানে যুক্ত করার প্রস্তাব দেন তিনি।

রাদজি জিদিন আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হবে, যাতে অবৈধ পথে বিদেশিদের প্রবেশ বন্ধ করা যায়। পাশাপাশি বিদেশি কর্মী নিয়োগের শর্ত আরও কঠোর করা এবং ইমিগ্রেশন আটককেন্দ্রে থাকা অবৈধ অভিবাসীদের দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝