প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:১৫ পিএম (ভিজিট : )
পাংশার বাহাদুরপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় আব্দুল মান্নান খান, বাজারে বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত
উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম, পাংশা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান। তিনি পুনরায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বুধবার বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের মেঘনা ও সেনগ্রাম বাজারে দোকানদার, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন আব্দুল মান্নান খান।এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। লিফলেটের মাধ্যমে তিনি ইউনিয়নের উন্নয়ন, জনগণের প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
গণসংযোগকালে আব্দুল মান্নান খান বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে নিজের নির্বাচনী লিফলেট তুলে দেন।স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় আব্দুল মান্নান খান। এর আগে তিনি দুইবার ১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার ধারাবাহিক গণসংযোগ ও প্রচার-প্রচারণা ইতোমধ্যে স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।