প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৪৫ পিএম (ভিজিট : )
গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়নে বাহাদুরপুরে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মতবিনিময় সভা
উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম, পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ গ্রাম ডাক্তার (কল্যাণ) সমিতি, বাহাদুরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে ইউনিয়নের বিভিন্ন বাজারের ফার্মেসি মালিক ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার (কল্যাণ) সমিতি, বাহাদুরপুর ইউনিয়ন শাখার সভাপতি এবং সেবা ক্লিনিকের পরিচালক ডা. আব্দুল লতিফ।
সভায় উপস্থিত ছিলেন মাস্টার ফার্মেসির মালিক লিটন মোল্লা, ভাই ভাই ফার্মেসির মালিক শহিদ মোল্লা, মল্লিক ফার্মেসির মালিক সেলিম মল্লিক, রাইফা ফার্মেসির মালিক রফিকুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ফার্মেসির স্বত্বাধিকারী ও প্রতিনিধিবৃন্দ।মতবিনিময় সভায় গ্রামীণ জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, রোগীদের সঠিক চিকিৎসা পরামর্শ ও ওষুধ সরবরাহ, স্বাস্থ্যসেবায় নৈতিকতা বজায় রাখা এবং ফার্মেসি ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় বক্তারা বলেন, গ্রামের সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবায় গ্রাম ডাক্তার ও ফার্মেসিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই জনগণের আস্থা বজায় রাখতে সেবার মান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীলতার সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করতে হবে।সভা শেষে স্বাস্থ্যসেবার উন্নয়ন ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত ফার্মেসি মালিক ও গ্রাম ডাক্তাররা।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩, ৪ মহারম, ১৪৪৭