মানিকগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:৫১ পিএম  (ভিজিট : )
মানিকগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মানিকগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে মুলজানে এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপের হেল্পার ও ড্রাইভার নিহত হন।পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে ঢাকাগামী ট্রাকের সাথে আরিচাগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষের পর ট্রাক ও পিকআপ পাশের খাদে পড়ে পিকআপ এ থাকা চারজনের মধ্যে হেলপার ও ড্রাইভার ঘটনাস্থলে নিহত হন। অপর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হলে একজনকে ঢাকায় প্রেরণ করা হয়।ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. আকবর আলী জানায়, আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশের সহযোগিতায় যানজট নিরশন করে এখন মহাসড়ক স্বাভাবিক রয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩, ২ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝